মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন রূপপুর প্রকল্পের আবাসনে দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু দুই বছরের শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপণ করে প্রতিবাদ অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ ধলেশ্বরী নদীতে গোসলে নেমে তরুণী নিখোঁজ গুমের শাস্তি যাবজ্জীবন, ভুক্তভোগী-পরিবার পাবে ক্ষতিপূরণ বনানী আবাসিক এলাকার নিরাপত্তা নিয়ে র‌্যাব-১ ও সোসাইটির প্রতিনিধিদের সভা শরণখোলায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা হৃত্বিক-কঙ্গনার পুরোনো দ্বন্দ্ব ফের তুঙ্গে, সোশ্যাল মিডিয়ায় তুলকালাম ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

রাজধানীতে নাশকতার চেষ্টা ও ১৩ নভেম্বর লকডাউনের অংশ হিসেবে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৪ নভেম্বর) ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন–তৃণমূল জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম, গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সদস্য রুহল আমিন, বাগেরহাট জেলা মংলা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. জাহিদুল ইসলাম, গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছা. সাথী আক্তার ও ঢাকা জেলা কেরানীগঞ্জ থানার কালিন্দী ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামাল হোসেন।

তালেবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে অভিযান পরিচালিত করে তাদের গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর