দিনাজপুরের বীরগঞ্জের বিএনপি নেতা কর্তৃক জমি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার
দিনাজপুর প্রতিনিধি :
/ ৪৪
বার দেখা হয়েছে
আপডেট :
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
শেয়ার করুন
দিনাজপুরের বীরগঞ্জে বিএনপি নেতা কর্তৃক জমি দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিচার চাওয়া এবং জমি উদ্ধারের আবেদন করায় বিভিন্নভাবে বাদী ও তার পরিবারকে হুমকী ও হয়রানী করছে। এতে করে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।
বৃহস্পতিবার ৮ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের দৌউলী গ্রামের আবু তাহের খানের ছেলে আইয়ুব খান। এ সময় তার বাবা আবু তাহের খান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, বাড়ীর পাশে ৩ একর ৫৬ শতক জমিতে জগদল পুকুর রয়েছে। ১৯৮৭ সালে তার বাবা ১ একর ৭৮ শতক জমি রহিনি কুমার নামক এক ব্যক্তির নিকট ক্রয় করে এবং সে ২০২১ সালে ৫৯ শতক ক্রয় করে ২ একর ৩৭ শতক পুকুরের জমি তাদের আওতায় রয়েছে। যেখানে মাছ চাষ করে জীবিকা চালায় তারা। পুকুরের কিছু অংশ তার চাচা সাফিজ উদ্দিনের নিকট রয়েছে। কিন্তু পারিবারিক বিবাদের সুযোগ নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে মিলিত হয়ে একই গ্রামের মোঃ খোকন খায়ের ছেলে ১নং শিবরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মোঃ মাহাবুব ইসলাম খা দীর্ঘদিন ধরে পুকুরের জমিটি জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দখল করতে ব্যর্থ হয়ে ভুয়া ও জাল দলিল করে তাকে বিভিন্ন ভবে হয়রানি করছে। সে ২০১৯ সালে একটি মিথ্যা মামলা দিয়েও হয়রানি করেন। যা মিথ্যা প্রমানিত হওয়ায় আদালত খারিজ করে দেন।
লিখিত বক্তব্যে বলা হয়, মাহাবুব খা বিগত সরকার ৫ আগষ্ট বিদায়ের পর অরো ভয়ংকর রুপ ধারন করে। গত ৮ আগষ্ট ২০২৬ইং ক্ষমতার অপব্যবহার করে জাল দলিল দেখিয়ে দলবল নিয়ে আইয়ুব খানের পুকুরের অংশ জোরপূর্বক দখল করে নেয়। পুকুরে থাকা প্রায় ২৫ লক্ষ টাকার মাছ মেরে নেয়ে। সে সময় ক্ষমতার অপব্যাবহারের কারনে সে পুলিশের কাছে ন্যায় বিচার চাইতে গিয়েও পাই নাই। প্রতিবাদ করতে গেলে সে তাকে আওয়ামীলীগের টেক দিয়ে প্রতিহত করার চেষ্টা করে। যেখানে তিনি কোন দিন দলীয় কথাও ছিলেন না। সে একজন অত্যান্ত গরিব মানুষ। কৃষি ও মাছ চাষ করে সে সংসার চালায়।
এ সময় আইয়ুব খান আরো জানায়, মাহাবুব ইসলাম খা এরুপ ভাবে একই এলাকার মোহাম্মদ আলীর জমি ভূয়া কাগজ তৈরি/জাল দলিল তৈরি করে জবর দখল করে নেয়। যা জেলা দিনাজপুর বীরগঞ্জ সহকারী জজ আদালতে ৭৭/২০২৩ অন্য মামলা হিসাবে চলমান রয়েছে।
বিগত সরকার পতনের পর ও বিএনপি সরকার ক্ষমতায় আসায় সে আরো বেপরোয়া হয়ে ওঠে। ক্ষমতা দেখিয়ে সে উক্ত পুকুরে অবৈধ ভাবে ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলন করে বিক্রয় সহ বিভিন্ন অপকর্মে জড়িত। যা আপনারা ও প্রশাসন সঠিক ভাবে তদন্ত করলে জাল দলিল সৃষ্টি করে জমি দখলসহ মব তৈরী ও বিভিন্ন অপরাধের তথ্য প্রমান পেয়ে যাবে।
বর্তমানে নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, পথে-ঘাটে চলাচলে আতংকে থাকতে হচ্ছে প্রতিনিয়ত। সংবাদ সম্মেলনের মাধ্যমে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম মঞ্জু, সরকার দলীয় নেতাকর্মী ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।