বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
মক্কা চুক্তির আওতায় হামলা চালাতে অন্য দেশে সেনা পাঠাবে না তুরস্ক উল্লাপাড়ায় ভেজালবিরোধী যৌথ অভিযান ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁয় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতা সপ্তাহ ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি’-র পর দক্ষিণ আফ্রিকায় স্মিথরা কাজিপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শাবিতে নতুন ঠিকানায় চাইনিজ কর্নার স্থানান্তর, থাকছে সংস্কৃতি চর্চার উন্মুক্ত পরিসর জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করতে হবে: নবীন পুলিশ কর্মকর্তাদের আইজিপি সেন্টমার্টিনে ৪২ কোটি টাকা মূল্যের ইয়াবা-হেরোইন জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফেসবুকে নারী পরিচয়ে প্রেমের অভিযোগ, ছেলেসহ বাবা গ্রেফতার

নাটোর প্রতিনিধি : / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফেসবুকে ‘সুমাইয়া আক্তার’ নামে ভুয়া পরিচয়ে ইতালি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর মোবাইল ফোনে ‘বিয়ে’ করে প্রায় চার মাস স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক বজায় রাখার অভিযোগ উঠেছে নাটোরের লালপুরের তরুণ শান্ত আলীর বিরুদ্ধে।

বিভিন্ন অজুহাতে ওই প্রবাসীর কাছ থেকে তিন লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে শান্ত আলী ও তার বাবা শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার গণ্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকার ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। প্রায় ছয় মাস আগে ‘সুমাইয়া আক্তার’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তার সঙ্গে যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় চার মাস আগে মোবাইল ফোনে ‘বিয়ে’ করে তারা স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক বজায় রাখছিলেন।

পুলিশের ভাষ্য, এ সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন অজুহাতে ওই প্রবাসীর কাছ থেকে তিন লাখ টাকার বেশি নেওয়া হয়। প্রতারণার বিষয়টি বিশ্বাসযোগ্য করে তুলতে শান্ত আলী তার বাবাকে ‘শ্বশুর’ পরিচয়ে ওই প্রবাসীর সঙ্গে কথা বলাতেন বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেফতারের পর থানায় জিজ্ঞাসাবাদের সময় শান্ত আলীর মুঠোফোনে ওই প্রবাসী ফোন করেন। তখন পুলিশ তাকে জানায়, এত দিন যার সঙ্গে তিনি প্রেম ও বিয়ের সম্পর্ক বজায় রেখেছেন বলে মনে করছিলেন, সেই ‘সুমাইয়া’ আসলে একজন পুরুষ। বিষয়টি জানতে পেরে ওই ব্যক্তি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, শান্ত আলী ও তার বাবা শহিদুল ইসলাম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর