বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
গাজীপুর থেকে বাসে সিরাজগঞ্জে আসা পথে মাদ্রাসা ছাত্র নিখোঁজ  কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  সিরাজগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ, সোহরাওয়ার্দী হাসপাতালে ৩ দালাল আটক কাশবনে মিলল রিভলবার ও গুলি নোয়াখালীর এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি পুঁজিবাজার: সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ইবিতে আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিভিল এভিয়েশন একাডেমিতে আইকাও অডিট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা : / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫



সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা (ICAO)-এর তিন দিনব্যাপী অডিট কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ২১ অক্টোবর শুরু হয়ে আজ ২৩ অক্টোবর এই অডিট কার্যক্রম শেষ হয়।

অডিট পরিচালনা করেন ICAO Global Aviation Training (GAT) তথা Trainair Plus-এর অডিটর মি. হার্ভে টুরন (Harvey Touron)। তিনি অডিট চলাকালীন সিভিল এভিয়েশন একাডেমির টেকনিক্যাল কোর্স পরিচালনা পদ্ধতি, কারিকুলাম, সিলেবাস প্রণয়ন, প্রশিক্ষণে ব্যবহৃত টেকনিক্যাল যন্ত্রপাতি ও বিভিন্ন সিমুলেটর ইকুইপমেন্টের আপডেটসহ পুরো প্রশিক্ষণ কাঠামো নিবিড়ভাবে পর্যালোচনা করেন।

অডিটে একাডেমির কোর্সসমূহ আন্তর্জাতিক মান, নিরাপত্তা ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রমের গুণগত দিক বিশ্লেষণ করা হয়। ICAO সার্টিফায়েড ইন্সট্রাক্টর ও সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তীর তত্ত্বাবধানে একাডেমির বিভিন্ন ডিসিপ্লিনের কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি টিম অডিট কার্যক্রমে অংশ নেয়।

অডিট শেষে মি. হার্ভে টুরন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে আন্তর্জাতিক মান বজায় রাখায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সাসটেইনেবল ডেভেলপমেন্টের জন্য যুগোপযোগী ট্রেনিং-নিড-এনালাইসিস পরিচালনার পরামর্শ দেন।

বেবিচক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এই অডিটের মাধ্যমে একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম ও প্রশিক্ষকদের দক্ষতা আরও উন্নত হবে। অডিটে প্রাপ্ত সুপারিশসমূহ ভবিষ্যতে একাডেমির উন্নয়ন পরিকল্পনায় প্রতিফলিত হবে।

উল্লেখ্য, সিভিল এভিয়েশন একাডেমি বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম ICAO TRAINAIR PLUS-এর গোল্ড মেম্বার হিসেবে স্বীকৃত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর