বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
চীনে চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টা, ঢাকায় উদ্ধার ১২ নারী কৃষকের মুখে হাসির ঝিলিক চারঘাটে রোপা আমনের বাম্পার ফলনের আশা চট্টগ্রাম বিমানবন্দরে হ্যান্ডব্যাগে মিলল ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৯ প্রায় আট হাজার নাগরিককে ফেরত পাঠালো সৌদি আরব শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে মাদারীপুর সদর হাসপাতালে ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক হওয়ার অভিযোগ কুড়িগ্রামে রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন মানসিক সুস্থতা নিশ্চিতে অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হবে: চিফ হুইপ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পরিবারের অসম্মতি বিয়েতে, ঘর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নওগাঁর বদলগাছীতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সিফাত হোসেন (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১২অক্টোবর সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে বিয়েতে অসম্মতির কারণে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত সিফাত হোসেন ওই গ্রামের মো. আসাদুল ইসলাম ওরফে কুইনের ছেলে।
জানা যায়, সিফাত তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থেকে একটি হোটেলে কাজ করতো। সেখানে অবস্থানকালে তালাকপ্রাপ্ত এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই নারীকে বিয়ে করতে চায় সিফাত। তবে বয়স কম হওয়ায় এবং ওই নারীর সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় তার বাবা-মা প্রায় সাত দিন আগে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। প্রথমে সে নানির বাড়িতে ছিল। তিন দিন আগে গ্রামের নিজ বাড়িতে আসে। রোববার দিবাগত রাতে চাচার বাড়িতে খাবার খেয়ে রাত ১০টার দিকে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায় সিফাত। এরপর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার চাচি সুজি বেগম নাশতা করার জন্য ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দেয়ালের ফাঁক দিয়ে ভেতরে সিফাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে দরজা খুলে ঘরে প্রবেশ করেন। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, পরিবারের সদস্যদের বিয়েতে অসম্মতির কারণে সিফাত অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ এখন ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর