বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ
আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত কাজিপুরে ৩৬ বছর আগে জমি বিক্রি করে আবার জোরপূর্বক দখলের অভিযোগ সরকার ও বিরোধী দলীয় এমপি সবার নির্বাচনি এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী কাজিপুরে জব্দকৃত সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি বিশ্বকাপের আগে মেসিদের নিরাপত্তা গাফিলতি, ফাঁস হলো খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আড়াল ভেঙে ‌‘সুসংবাদ’ দিলেন মোনালি

অনলাইন ডেস্ক: / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
- সংগৃহীত ছবি।

অনেক দিন ধরেই আড়ালে আছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। এখন আর আগের মতো সিনেমার গান কিংবা মঞ্চে কোথাও দেখা যায় না তাকে। প্রিয় গায়িকাকে নিয়ে উদ্বেগ বাড়ে ভক্তদের মনে। এবার প্রকাশ্যে এসে আশ্বস্ত করলেন ভক্তদের, সঙ্গে দিলেন নতুন কাজের খবর।

সম্প্রতি নেটমাধ্যমে অনুরাগীদের সঙ্গে মনের কথা ভাগাভাগি করেছেন মোনালি। জানালেন আড়ালে থাকার কারণ। তিনি বলেন, পূজার আগে থেকেই ভীষণ অসুস্থ আমি। একটার পর একটা শারীরিক সমস্যা যেন আমার পিছু ছাড়ছে না। দাঁতে হঠাৎই একটা সমস্যা দেখা দেয়। তার ফলে দাঁতে অস্ত্রোপচার করতে হয়েছিল।

তিনি আরও বলেন, ওই সময় আমাকে কেউ দেখলে অবাক হয়ে যেত, আমার মুখ এতটাই ফুলে গিয়েছিল তখন। এটা শেষ হতেই মারাত্মক জ্বর হয়। এখন একটু ভালো আছি। এটা ভেবে ভালো লাগে যে, আপনারা আমার খেয়াল রেখেছেন। আমি সবাইকে তাই ধন্যবাদ জানাতে চাই।

মোনালি বলেন, এত বছর ধরে গানবাজনার সঙ্গে যুক্ত আছি। অনেক ছোট থেকে কাজ করছি। এতটা কম বয়স থেকে কাজের চাপ নিয়েছি যে এখন একটু অসুবিধাই হচ্ছে। এখন ছুটি কাটাচ্ছি। সঙ্গে নতুন কাজের পরিকল্পনাও করছি। সবটা মিলিয়েই মনে হলো যে, তোমাদের সঙ্গে একটু আলোচনা করি।

নতুন কাজের বিষয়ে গায়িকা বলেন, আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নতুন গান নিয়ে আসব ঠিক করেছি। আর নিয়মিত সোশ্যাল মিডিয়ায়ও আসব।

দীর্ঘদিন ধরেই ভারতের বাইরে থাকেন মোনালি। গোপনে সেখানে বিয়েও সেরেছিলেন গায়িকা। তার সেই বিয়ে নিয়েও অনেক জল্পনা শোনা যায়। অনেকের মনেই প্রশ্ন মোনালির সেই বিয়ে আদৌ টিকে আছে কিনা! যদিও এই নিয়ে কখনো মুখ খোলেননি তিনি। নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছেন গায়িকা।

বেশ কয়েক মাস আগে তার এক মন খারাপের পোস্ট উসকে দিয়েছিল জল্পনা। সেই পোস্ট দেখে অনেকেই মনে করেছিলেন যে, তাহলে কি বিবাহিত ও ব্যক্তিগত জীবনে সুখী নন গায়িকা? তবে সেই সময় ওই জল্পনা নিয়ে কোনো বাক্যব্যয় করেননি মোনালি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর