বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ
আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত কাজিপুরে ৩৬ বছর আগে জমি বিক্রি করে আবার জোরপূর্বক দখলের অভিযোগ সরকার ও বিরোধী দলীয় এমপি সবার নির্বাচনি এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী কাজিপুরে জব্দকৃত সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি বিশ্বকাপের আগে মেসিদের নিরাপত্তা গাফিলতি, ফাঁস হলো খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনিত প্রার্থী মুফতি মুহিবুল্লাহ’র নির্বাচনী শোডাউন

নিজস্ব প্রতিবেদকঃ / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনিত প্রার্থী মুফতি মুহিবুল্লাহ নির্বাচনী মোটরসাইকেল শোডাউন করেছে।

(২২ নভেম্বর ২০২৫), শনিবার সকাল ১০টায় কান্দাপাড়া কবরস্থান মাঠ থেকে এশোডাউন শুরু হয়। শোডাউনটি কান্দাপাড়া থেকে ঝাউল ব্রীজ হয়ে কামারখন্দ হাট দিয়ে ভদ্রঘাট দিয়ে শিয়ালকোল ও বহুলী, খোকশাবাড়ি হয়ে রহমতগঞ্জ কাঠেরপুল দিয়ে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়কে শোডাউন দেয়।

নির্বাচনী শোডাউনে সিরাজগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনিত প্রার্থী মুফতি মুহিবুল্লাহ, সিরাজগঞ্জ -৫ আসনের এমপি প্রার্থী হাজী মুফতি শেখ মোহাম্মদ নুরুন নাবী, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিরাজগঞ্জ শাখার সভাপতি আব্দুস সামাদ তালুকদার, সহ সভাপতি মাওলানা শাহ আব্দুল্লাহ মামুন, সাধারণ সম্পাদক ইঞ্জি: জুবায়ের ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা জিয়াউল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা নির্বাচনী শোডাউনে অংশগ্রহন করেন।

নির্বাচনী মোটর সাইকেল নির্বাচনী শোডাউনে বাংলাদেশ ইসলামী আন্দোলন এর সিরাজগঞ্জ জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব হাফেজ মুহা: হাবিবুল্লাহ, অর্থ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইনী, বাংলাদেশ ইসলামী আন্দোলন এর সিরাজগঞ্জ সদর থানার সভাপতি মুফতি মো: সোলাইমান, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন এর সিরাজগঞ্জ জেলা শাখার সহ সভাপতি হাফেজ মাও: আল আমিন আল হোসাইনী, বাংলাদেশ যুব ইসলামী আন্দোলন এর সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল্লাহ আল আল মামুন, সাধারন সম্পাদক হাফেজ মো: হাফিজুল ইসলাম, বাংলাদেশ যুব ইসলামী আন্দোলন এর সিরাজগঞ্জ সদর থানার সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন, কালিয়াহরিপুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক হাফেজ মা: আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম, শহর ছাত্র আন্দোলন এর সভাপতি মোচ্ছাব্বির আহম্মেদ সহ হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনী শোডাউনটি সকাল ১০টা শুরু হয়ে দুপুর আড়াইটায় শেষ হয়। শোডাউনে অংশগ্রহণকারীরা শালুয়াভিটা জামে মসজিদে যোহরের নামাজ আদায় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর