রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আালোচনার শীর্ষে যুবদলের আহবায়ক মুঞ্জুর রশিদ রানা হঠাৎ গুরুতর অসুস্থ্য সাইদুর রহমান বাচ্চু, উন্নত চিকিৎসার  জন্য নেওয়া হলো ঢাকায় অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী আজ স্ত্রীর প্রশংসা দিবস, ভালোবাসা প্রকাশ করতে পারেন যেভাবে চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ পশ্চিম এশিয়ার সংঘাতেও অটুট ভারতীয় অর্থনীতি, ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য সরকারের লংমার্চের মধ্যেই জামায়াতের ৩৪ এমপির একসঙ্গে বিদেশ সফর, আলোচনা-কৌতূহল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে বিশ্ব এন্টি মাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

“এখনই পদক্ষেপ নিন; বর্তমান সুরক্ষিত থাকুন, ভবিষ্যৎ নিরাপদ করুন। ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে  বিশ্ব এন্টি মাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ  ( ১৮-২৪ নভেম্বর)
উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
 এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্টভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসুচি রোগ নিয়ন্ত্রন বিভাগ এর আয়োজনে এবং কাজিপুর স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে ২৪ নভেম্বর    দুপুরে  কাজিপুর  উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা  স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতা ডাক্তার মো. রাসেল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার    মো. মোস্তাফিজুর রহমান।অন্যান্যদের মধ্যে    বক্তব্য রাখেন  সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার,  মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী , পি আই ও আব্দুর রাজ্জাক ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আবু সাইদ।
এ সময় উপস্থিত ছিলেন, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পেশার প্রতিনিধি। সভায় এন্টিবায়টিকের অপব্যবহার রোধ, এন্টিবাইটিক অপ ব্যবহারের ক্ষতি ও সঠিক ব্যবহারে করনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
মুলত এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (অকার্যকারিতা) সহনীয় মাত্রায় আনতে ওষুধ ক্রেতা-বিক্রেতা, চিকিৎসকসহ সব পর্যায়েরস্বাস্থ্য সেবা প্রদানকারীদের সচেতনতা তৈরিতে শুরু হয়েছে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালন করে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর