সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ
শাহজালালে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবারসহ যুবক আটক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার কামারখন্দে প্রবাসী পরিবারকে অবরুদ্ধের চেষ্টা, রাস্তা-বিদ্যুৎ সংকটে মেয়ের বিয়ে বন্ধ বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত, অন্যকে উৎসাহিত করতে সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গাকে যেভাবে উদ্ধার দাউদকান্দির পুরাতন সেতু বন্ধ, নতুন সেতু ব্যবহারের অনুরোধ: হাইওয়ে পুলিশ সরকারের ৯০% পতন হয়ে গেছে’, পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ জয়পুরহাটে পীরের আস্তানায় ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালের ক্ষীর উৎসব ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া, তারেক রহমানের রাজনীতি আলো ফিরিয়ে দেওয়া -ড.এম এ মুহিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা

রাজশাহী প্রতিনিধি : / ২৫৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে রাজশাহীতে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ মিনার চত্বরে এই পথসভার আয়োজন করা হয়।
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি, প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। পথসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত অনেক নারী কমবেশি নির্যাতনের শিকার হয়েছেন। আমরা কেন নির্যাতিত হচ্ছি, সেই কারণগুলো বুঝতে হবে। কারণ চিহ্নিত করতে পারলে নির্যাতন নির্মূল করা সহজ হবে,

তিনি আরও বলেন, আমরা চাই না আমাদের কোনো বোন, মা, স্ত্রী কিংবা ভাই নির্যাতনের শিকার হোক। আমাদের সবার শ্লোগান হওয়া উচিত, আমরা নির্যাতনের বিপক্ষে, আর যারা নির্যাতিত হয়েছেন তাদের পাশে।
পথসভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।#

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর