রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দেশে ২৪ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক: / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
-ফাইল ছবি।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে চলমান ঊর্ধ্বমুখী ধারা নভেম্বরে আরও সুস্পষ্ট হয়েছে। চলতি মাস নভেম্বরের প্রথম ২৪ দিনে দেশে এসেছে ২ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৬৭০ কোটি টাকা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর একই সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫১ কোটি ডলার।

বর্তমান প্রবাহ অব্যাহত থাকলে নভেম্বর মাস শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত বছর শুধুমাত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে একবারই মাসিক রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।

বিশ্লেষকদের মতে, বৈধ পথে টাকা পাঠাতে বিভিন্ন প্রণোদনা, ব্যাংকিং চ্যানেলে পাঠানোর সুবিধা বৃদ্ধি এবং এক্সচেঞ্জ হাউসগুলোর সক্রিয় ভূমিকা রেমিট্যান্স বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলছে। চলতি মাসের ২৪ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ২৩৫ কোটি ডলার।

প্রতি ডলার ১২২ টাকা হিসেবে পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮ হাজার ৬৭০ কোটি টাকা। সে হিসেবে দৈনিক গড়ে দেশে এসেছে ৯ কোটি ৭৯ লাখ ডলার বা প্রায় ১ হাজার ১৯৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৮৪ কোটি ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর