বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মৌলভীবাজারের নতুন এসপি মোহাম্মদ বিল্লাল হোসেন

নিজস্ব প্রতিবেদক: / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫



মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ বিল্লাল হোসেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপ-উপকমিশনার হিসেবে কর্মরত আছেন।

বুধবার(২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার বদলির তথ্য জানা যায়। এ দিন দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়।

মোহাম্মদ বিল্লাল হোসেন বিসিএস পুলিশ ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। একজন মেধাবী, কর্মনিষ্ঠ ও সৎ কর্মকর্তা হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনামের সঙ্গে কাজ করেছেন। তার নেতৃত্বে মৌলভীবাজার জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করছেন জেলার সাধারণ মানুষ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য এবারই প্রথম লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। গত ২৪ নভেম্বর লটারির মাধ্যমে জেলাভিত্তিক নতুন এসপি নির্বাচন করা হয়।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার নির্বাচনের ক্ষেত্রে প্রথমে অতীতে এসপি হিসাবে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর পুলিশ ক্যাডারের ২৫ ও ২৭ তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি ফিট লিস্ট প্রস্তুত করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পাশাপাশি পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর