রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ
কামারখন্দে শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার গাছের চারা বিতরণ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১ জন আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫



চট্টগ্রামের বাঁশখালী উপকূলে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, ট্রলিং জাল এবং বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী সরকার বাজার ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটি তল্লাশি করে ৫টি ট্রলিং জাল ও ৬ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয় এবং একজন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে সামুদ্রিক মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের একজন ইন্সপেক্টরের উপস্থিতিতে বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। একইসঙ্গে বোট মালিক পক্ষের কাছ থেকে ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে বোট ও জেলেকে ছেড়ে দেওয়া হয়। উদ্ধারকৃত মাছ নিলামে বিক্রি করা হয় এবং জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর