রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ
কামারখন্দে শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার গাছের চারা বিতরণ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কামারখন্দে শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার গাছের চারা বিতরণ

কামারখন্দ,(সিরাজগঞ্জ) প্রতিনিধি:  / ৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কোনাবাড়ী ইসাহাক উচ্চ বিদ্যালয়, জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়, জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ উপজেলার আটটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৫ হাজার ফলদ ও কাঠ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে কামারখন্দ উপজেলায় চলতি বছর অর্ধ লক্ষাধিক গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আটটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

এসময় কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর