রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের সলঙ্গায় বনবাড়ীয়া হেলথকেয়ার সেন্টারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক: / ১৬৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫


মানুষের টাকায় গড়ে ওঠা সেবামূলক প্রতিষ্ঠান ‘বনবাড়ীয়া হেলথকেয়ার সেন্টার’ এখন এলাকাবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে। এ উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় আনুষ্ঠানিকভাবে ‘বনবাড়ীয়া হেলথকেয়ার সেন্টার’ ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে বনবাড়ীয়া মাদ্রাসা প্রাঙ্গণে বনবাড়ীয়া হেলথকেয়ার সেন্টারের সভাপতি আলহাজ্ব মো: নুরুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা: মো: আব্দুল মান্নান (অব:)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গত চার বছরে বনবাড়ীয়া হেলথকেয়ার সেন্টার এলাকাবাসীর আস্থার জায়গা তৈরি করেছে। মানসম্মত চিকিৎসাসেবা, রোগী-সেবার মনোভাব ও উন্নত ব্যবস্থাপনার কারণে এটি এখন এলাকার গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। নতুন দাতা সদস্যদের মাঝে আইডি কার্ড দেওয়া হয়।

এসময় বনবাড়ীয়া হেলথকেয়ার সেন্টারের সাধারণ সম্পাদক মো: আব্দুল গফুর মোল্লা’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো: সেরাজুল ইসলাম সরকার,সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ মোঃ রফিকুল ইসলাম,বনবাড়ীয়া হেলথকেয়ার সেন্টারের সদস্য আলহাজ্ব মো: কাইয়ুম উদ্দিন সরকার, সলঙ্গা জুম ইলেক্ট্রোনিক্সের পরিচালক (আজীবন সদস্য) কে, এম, আমিনুল ইসলাম হেলাল, সিরাজগঞ্জ রোড হেলথকেয়ার হাসপাতালের পরিচালক ডা: মো: ফিরোজ আহমেদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর