রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির যুদ্ধের আগে প্রতিদিন ১০০ জাহাজ, অথচ গত ৫ মাসে হরমুজ পার হলো মাত্র ১৪৫৪টি খাদ্যগ্রহণে ইসলামের পাঁচ নীতি আগামী পাঁচদিন সারা দেশে বাড়তে পারে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা শ্রীলঙ্কার ক্রিকেটারদের সংগঠনের প্রধান কুসাল মেন্ডিস সন্ধ্যায় মাছ শিকারে বেরিয়েছিলেন, রাতে মিললো বুকে ছুরিবিদ্ধ মরদেহ দিনের বেলাতেই নামবে অন্ধকার, ১২১ বছর পর ১২ আগস্ট যে বিরল দৃশ্যের দেখা মিলবে ইউরোপে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শিক্ষার্থীকে নৃশংস ভাবে ছুরিকাঘাত, জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উত্তাল ডিমলা 

নীলফামারী প্রতিনিধি: / ২৬৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নীলফামারীর ডিমলায় জেলা পরিষদ স্কুল অ্যন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র আল-আমিনকে নৃশংস ভাবে উপর্যুপরি

ছুরিকাঘাতের আলোচিত ঘটনায় জড়িত ও সহযোগিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারসহ পাঁচ দফা দাবিতে  উত্তাল হয়ে উঠেছে ডিমলা। সবার দাবি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের।এ ঘটনায় রোববার(৩০ নভেম্বর)বিকেলে সদরের বিজয় চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতি অম্লান মোড়ে উপজেলার সকল শিক্ষার্থী ও অভিভাবকের ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।এ সময় ডিমলা-রংপুর প্রধান সড়কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত-শত শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক ও এলাকাবাসি অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।এতে শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবকসহ অনেকেই বক্তব্য দেন।সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান,সহকারি পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল)নিয়াজ মেহেদী উপস্থিত হয়ে রাব্বি নামে একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ও জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেপ্তারে আশ্বস্ত করলে তারা সড়ক ছেড়ে দেন।পরে রাতে আহত ছাত্র আল-আমিনের বাবার হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এর আগে গত বৃহস্পতিবার(২৭ নভেম্বর)ডিমলা জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ও সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আল-আমিন (১৬)কে ওই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র,বাবুরহাট গ্রামের বাবু বিশ্বাসে ছেলে নাসিম ইসলাম(১৮) ছুরি দিয়ে শরিরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করেন।এ সময় জড়িতদের পালিয়ে যেতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)আনোয়ার হোসেন,স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা রাব্বিসহ বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে ।পরে আহত আল-আমিনকে স্থানীয়রা উদ্ধার করে ডিমলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।বর্তমানে সে সেখানেই গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পরেরদিন আহত আল-আমিনের পিতা নুর ইসলাম বাদি হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে দিন দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনায় শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হলে জড়িত নাসিমকে জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ উক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাময়িক বহিষ্কার করেন।এ বিষয়ে জানতে চাইলে সহকারি পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল)নিয়াজ মেহেদী বলেন,এ ঘটনায় আমরা রাব্বি নামে একজনকে গ্রেপ্তার করেছি।প্রধান আসাসিকে গ্রেপ্তারে আমাদের একাধিক টিম কাজ করছে।আশা করি শীঘ্রই সেও গ্রেপ্তার হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর