রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জবাবদিহি শক্তিশালী করা জরুরি কামারখন্দে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ  অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ সিরাজগঞ্জে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা ও বৃত্তি প্রদান মানুষের কল্যাণে নিবেদিত মানবিক ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টিভির পর্দায় আজ যত খেলা দেখবেন প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, ছয় অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবঘোষিত কমিটির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নব ঘোষিত জেলা কমিটি সম্মেলন করেছেন। সোমবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জুলাই যোদ্ধাদের নিয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। কিন্তু রবিবার কমিটির কতিপয় নেতৃবৃন্দ সংগঠনে বিশৃংখলা সৃষ্টির লক্ষ্যে পদত্যাগ করেছেন। যা অস্বচ্ছ এবং দায়িত্বজ্ঞানহীন আচরন। আমরা নবঘোষিত কমিটি তাদের এহেন দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ডের তীব্র প্রতিবাদ করছি। আমরা নতুন কমিটি স্বীকৃতিপ্রাপ্ত আহত সকল জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করব। দীর্ঘদিন সততা, নীতি ও আদর্শ মেনে সংগঠনের জন্য কাজ করেছি, ভবিষ্যতেই করব। তাদের অভিযোগ কতিপয় নেতৃবৃন্দ কমিটিকে বিতর্কিত করতেই কমিটি থেকে অব্যাহতি দিয়েছেন। যা সংগঠনের প্রতি প্রকাশ্য অবমাননাকর।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠন করেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুনতাসির মেহেদী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ন আহবায়ক ইমরান হাসান, মুখ্য সংগঠক সালমান জোয়ারদার, মুখপাত্র রাশিতা ভূঁইয়াই রাজিত ও সদস্য সচিব মাসুদ রানা প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর