শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ওসি’দের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও গতিশীল করতে জেলার সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার জনাব টি.এম. মোশাররফ হোসেন। মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার বলেন, নোয়াখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, শৃঙ্খলা, মানবিক আচরণ ও পেশাদারিত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সকলকে কঠোরভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।

তিনি গ্রাম, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও তৃণমূলমুখী ও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন। জেলা পুলিশের বিভিন্ন উদ্যোগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির কথাও উল্লেখ করেন পুলিশ সুপার।

সভায় জেলার প্রতিটি থানার ওসি তাদের এলাকার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন সফল অভিযান, প্রতিদিনের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর,ডিআইও ১সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর