বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ
সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে- ​এমপি রফিকুল ইসলাম খান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান সিংড়ায় চুরির অভিযোগ করায় সংঘর্ষ, গোলাগুলিতে আহত-৫ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ দিনে ৩ কোটি ৯৭ লাখ মিটার অবৈধ জাল জব্দ, গ্রেফতার ২৮১ আরো ৩ উপদেষ্টা ও ১ বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল তেজগাঁও জোনের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৮৫ গাড়িচালকের সঙ্গে পরকীয়া রবি চৌধুরীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জ-১ আসনের মনোনয়ন পেলেন-সেলিম রেজা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা মামলা মোকদ্দমা ও হামলার শিকার হওয়া, ঝিমিয়ে পড়া তৃণমূল পর্যায়ের বিএনপির নেতা কর্মীদের সংগঠিত করতে ও নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন কর্মসূচিসহ জোরেসোরে মাঠে নেমেছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। এর আগে তিনি দীর্ঘদিন সভাপতি হিসেবে দলের দুর্দিনে কাজ করেছেন।
দীর্ঘদিন ক্ষমতা না থাকায় নেতাকর্মীদের মাঝে ক্লান্তি ও হতাশা ভর করেছিল। এ ছাড়া নেতাকর্মীদের অনেকেই মামলায় আক্রান্ত হয়ে কারাবন্দি, নয়তো ফেরারি অবস্থায় কাটাচ্ছিলেন। এরই মধ্যে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে নেতাকর্মীদের সক্রিয় করতে নিয়মতান্ত্রিক কর্মসূচি আয়োজনের পাশাপাশি জেলা কমিটির বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে জোরেসোরে মাঠে নেমেছেন বিএনপির এ নেতা।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ -১ কাজিপুর (সদরের আংশিক)  আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি’র তৃণমূল নেতা   সেলিম রেজা।
 মনোনয়ন পেয়ে তিনি  সকলের প্রতি  কৃতজ্ঞতা জানিয়েছেন। সেইসাথে বিএনপি মনোনীত দলীয় প্রার্থী হিসেবে জনগণ  তার  প্রতি  আস্থা ও বিশ্বাস রেখেছিল,    সেই  সহযোগিতা, আস্থা, বিশ্বাসের ও মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি  ।
তিনি  গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছেন তার  নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার  বাবা কাজিপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আফজাল হোসেন সরকারের প্রতি। তাদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি । সেলিম রেজা শ্রদ্ধাভরে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তার শারীরিক সুস্থতা
 কামনা করেন তিনি । কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের প্রতি। আরও কৃতজ্ঞতা জানিয়েছেন  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মহোদয়, তার  নেতা  রাজনৈতিক পারিবারিক অভিভাবক ইকবাল হাসান মাহমুদ টুকু সহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্যসহ দলের নীতিনির্ধারণী পর্যায়ের সকল নেতৃবৃন্দের প্রতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর