বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসিতে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ বিদেশি কর্মীদের ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু করল সৌদি আরব সিরাজগঞ্জে নৌযান শুমারি বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন লাইভ চলাকালেই মেক্সিকোর টিকটক তারকাকে গুলি করে হত্যা দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে, নিখোঁজ ১ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাগেরহাটে একই পরিবারের তিনজন খুনের ঘটনায় থানায় মামলা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিলে পুরস্কার ৫০ লক্ষ টাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ পুরস্কার ঘোষণার কথা জানান তিনি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য দোয়া চেয়ে উপদেষ্টা বলেন, সবাই তার জন্য দোয়া করবেন। সবার দোয়ায় তিনি আমাদের মধ্যে আবার ফিরে আসতে পারবেন।

তিনি আরো বলেন, হাদিকে হত্যাচেষ্টায় আসামি ধরার প্রক্রিয়া চলমান আছে। জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। আশা করছি, সবার সহযোগিতায় খুব তাড়াতাড়ি তাকে ধরতে পারবো।।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টদের গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে হবে। এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো। এখন যারা নির্বাচনে অংশ নেবেন, তারাও যদি হাতিয়ার চান, তাহলে তাদের লাইসেন্স দেওয়া হবে। তাদের কোনো হাতিয়ার আমাদের কাছে জমা থাকলে ফেরত দেওয়া হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর এই সরকার। তাদের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর