রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শ্রমিক লীগ নেতা এখন জামায়াতের প্রচার সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি ইউসুফ আলী। দীর্ঘদিন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনে দায়িত্ব পালন করা এই নেতা এখন হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের ২ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক। রাজনৈতিক অঙ্গনে তার এমন অবস্থান পরিবর্তন এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ আলী প্রায় ১৫ বছর ধরে ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি এবং আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

ঘটনা প্রসঙ্গে ইউসুফ আলী গণমাধ্যমকে বলেন, আমি আগে হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলাম। এখন আমি জামায়াতের রাজনীতি করি।

তাকে প্রশ্ন করা হয় তিনি শ্রমিক লীগ থেকে পদত্যাগপত্র দিয়েছেন কিনা। জবাবে তিনি বলেন, সাংগঠনিক নেতারা পলাতক থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারিনি। শিগগিরই জমা দেবো।
হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রাকিবুল ইসলাম সিরাজী বলেন, তিনি আগে শ্রমিক লীগে ছিলেন কিনা আমার জানা নেই। এ বিষয়ে আমার সহকারী সেক্রেটারি ভালো বলতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম বলেন, ইউসুফ আলী আগে থেকেই জামায়াতের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এরপর তিনি সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, তাকে নিয়ে এত মাথাব্যথার কী আছে।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর