শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে খেলাধুলা: প্রতিমন্ত্রী আমিনুল হক পশুর হাটের ইজারাদারের অফিসে গুলি, শ্যুটার বাপ্পিসহ গ্রেফতার ৫ আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেফতার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ, চালক পলাতক সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের দেশের বাজারে স্বর্ণের ভরি কত? অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেউ খেলতে চায় না
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জানাজার নামাজের নিয়ম ও দোয়া

অনলাইন ডেস্ক: / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
-প্রতীকী ছবি।

কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে তার মাগফিরাত কামনায় মরদেহ সামনে রেখে যে নামাজ আদায় করা হয়, তাকে জানাজার নামাজ বলা হয়। ‘জানাজা’ শব্দের অর্থ মরদেহ। জানাজার নামাজ ফরজে কেফায়া। অর্থাৎ, এলাকার কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। তবে কেউ আদায় না করলে সবাই গুনাহগার হয়।

জানাজার নামাজ পুরুষদের জন্য আবশ্যক। নারীদের জন্য জানাজার নামাজে অংশগ্রহণ করার বিধান নেই। জানাজার নামাজ পড়ার জন্য ওজু থাকা জরুরি।

জানাজার নামাজের সংক্ষিপ্ত নিয়ম

জানাজার নামাজে রুকু, সিজদা বা বৈঠক নেই। মরদেহ সামনে রেখে সবাই কিবলামুখী হয়ে দাঁড়াবে। এ নামাজে মোট চারটি তাকবির দিতে হয়।

প্রথম তাকবিরের পর সানা পড়তে হয়। দ্বিতীয় তাকবিরের পর দরুদ শরিফ পড়তে হয়। তৃতীয় তাকবিরের পর মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়। চতুর্থ তাকবিরের পর ডানে ও বাঁয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা হয়। প্রথম তাকবির ছাড়া অন্য কোনো তাকবিরে হাত ওঠানো হয় না।

জানাজার নামাজের নিয়ত

জানাজার নামাজের নিয়ত মনে মনে করতে হয়। নিয়ত হলো- আমি জানাজার ফরজে কেফায়া নামাজ চার তাকবিরসহ এই ইমামের পেছনে কিবলামুখী হয়ে আদায় করছি।

নিয়তের পর সানা

উচ্চারণ: ‘সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা ছানাউকা ওয়া লা ইলাহা গাইরুকা।’

সানা পড়ার পর দ্বিতীয় তাকবির দিয়ে দরুদ শরিফ পড়তে হয়। এরপর তৃতীয় তাকবির দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়। মৃত ব্যক্তি প্রাপ্তবয়স্ক হলে সাধারণ জানাজার দোয়া পড়া হয়। যদি মৃত শিশু হয়, তাহলে শিশুদের জন্য নির্ধারিত দোয়া পড়া হয়। দোয়া জানা না থাকলে শুধু ‘আল্লাহুম্মাগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত’ বললেও হবে।

চতুর্থ তাকবিরের পর সালাম ফিরিয়ে জানাজার নামাজ শেষ করতে হয়। ইমাম তাকবির উচ্চস্বরে বলবেন, আর মুক্তাদিরা নিচু স্বরে তাকবির ও দোয়া পড়বেন। জানাজার কাতার বিজোড় হওয়া উত্তম।

জানাজার নামাজ আদায়ের মাধ্যমে মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা হয় এবং এতে অংশগ্রহণকারীর জন্যও অনেক সওয়াব রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর