শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বেলকুচিতে রেনু সোফা কর্ণার উদ্বোধন নারীদের ‘শপথ করিয়ে’ ধর্ষণ করতেন ‘জ্বীনের বাদশা’ ‎ শেরপুরে দাঁড়িয়ে থাকা সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২, আহত ৩ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৫৩ সিনিয়র অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৭ বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যা; সঞ্চিত টাকা লুট করতেই নির্মম নির্যাতন করা হয় উল্লাপাড়া মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে হংকং

অনলাইন ডেস্ক: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
-সংগৃহীত ছবি।

হংকং বিমানবন্দরে সম্প্রতি বিমান দুর্ঘটনায় দুইজন নিহতের ঘটনায় সংশ্লিষ্ট বিমানের ব্ল্যাক বক্স আজ খুঁজে পাওয়া গেছে।

হংকং থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত সোমবার ভোরে অবতরণের সময় বোয়িং কার্গো বিমানটি রানওয়ে থেকে ছিটকে নিরাপত্তা টহল গাড়িকে ধাক্কা দিয়ে সমুদ্রে পড়ে যায়।

১৯৯৮ সালে বিমানবন্দরটি চালু হওয়ার পর এটি সবচেয়ে গুরুতর দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

এ ঘটনায় দু’জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা রানওয়ে এলাকার বাইরে নিরাপদ অবস্থানেই ছিলেন।

হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ আজ জানিয়েছে, একটি ইঞ্জিন, ল্যান্ডিং গিয়ার ও ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে।

শহরের পরিবহন ও সরবরাহ ব্যুরো জানিয়েছে, তারা এক মাসের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন ও তুর্কি বেসামরিক বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা এবং বোয়িংয়ের বিশেষজ্ঞরা তদন্তে অংশগ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর