বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
হাসপাতালের সামনে থেকে ছিনতাইকারীদের থেকে কিশোরকে উদ্ধার মাদকের প্রতিবাদ করায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ; থানায় লিখিত অভিযোগ ঢাকার সড়কে নজরদারি বাড়াতে বসছে ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, মূল্য প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা দালালমুক্ত হাসপাতাল নিশ্চিতে আনসার সদস্যদের সতর্ক করলেন ডিএমএ পরিচালক তাড়াশে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ শিবিরের অভিযোগ: ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ জয়পুরহাটে সরকারি মুরগি খামার চলছে হামাগুড়ি দিয়ে জয়পুরহাটে সৎ মা হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৫
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পাবনায় অটোভ্যানকে ট্রাকের ধাক্কা, স্কুল শিক্ষার্থীসহ নিহত ৩

পাবনা প্রতিনিধি : / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

পাবনায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থীসহ অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

রবিবার সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত-আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, সকালে একটি অটোভ্যান পাবনার দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে বাঁশবোঝাই একটি ট্রাক অটো ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ ঘটনায় ট্রাকটি পুলেশের হেফাজনে নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি; পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর