বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ বিমানের কর্মকর্তার সহায়তায় নেপালের বোর্ডিংপাসে ইতালি যাত্রা, ধরা পড়ল জাল ভিসার চক্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তিন দাবিতে ডাকসুর বিক্ষোভ ও রেজিস্ট্রার ভবন ঘেরাও আজ

অনলাইন ডেস্ক: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

তিন দফা দাবিতে আজ বিক্ষোভ মিছিল ও রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শনিবার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব হলের শিক্ষার্থীদের নিজ নিজ মিছিলসহ নির্ধারিত সময়ে প্রশাসনিক ভবনের সামনে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ডাকসুর তিন দফা দাবি হলো-
১. হল সংসদ ও ডাকসুর অতীতের সব ফান্ডের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করে স্বচ্ছ বাজেট উপস্থাপন করা।

২. নিরাপদ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে টোকাই, ভবঘুরে ও মাদকচক্র নির্মূল এবং সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা।

৩. ২০২৪ সালের ৩ আগস্ট ‘খুনী হাসিনার পক্ষে’ মিছিল পরিচালনাকারী ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনসহ সব ফ্যাসিবাদের দোসর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণ ও বিচারের মুখোমুখি করা।

ডাকসু জানায়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রশাসনের উদাসীনতার প্রতিবাদেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর