রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ জয়পুরহাটে পীরের আস্তানায় ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালের ক্ষীর উৎসব ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া, তারেক রহমানের রাজনীতি আলো ফিরিয়ে দেওয়া -ড.এম এ মুহিত নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ সদরদপ্তর সশস্ত্র বাহিনী দিবসে ১০১ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পিরোজপুরে জামায়াতের ৩৪ সদস্যের জেলা কমিটি গঠন ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সলঙ্গা স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন গোপালগঞ্জ কারাগারে খাবার ছিনিয়ে নেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিলো আনসার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দুই বছর পর গাজা-পশ্চিম তীরে আনন্দঘন ক্রিসমাস

অনলাইন ডেস্ক: / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ দুই বছর পর ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে আবারও উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করছেন ফিলিস্তিনি খ্রিস্টানরা। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর এই প্রথম সেখানে জনসমক্ষে বড়দিনের কোনো অনুষ্ঠান উদযাপিত হলো।

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার কারণে গত দুই বছর কোনো ধরনের উৎসব আয়োজন সম্ভব হয়নি। অন্যদিকে, গাজার সাধারণ মানুষের প্রতি সংহতি জানিয়ে গত বছর পশ্চিম তীরেও বড়দিনের সব ধরনের আনুষ্ঠানিকতা বন্ধ রাখা হয়েছিল। তবে চলতি বছর সেই নীরবতা ভেঙে বেথলেহেমসহ বিভিন্ন স্থানে উৎসবের আমেজ ফিরে এসেছে।

যিশু খ্রিস্টের জন্মস্থান হিসেবে পরিচিত বেথলেহেমের রাস্তায় হাজার হাজার মানুষকে সান্তা ক্লজের পোশাক পরে এবং বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়।

এদিকে, যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপের মাঝেই খ্রিস্টান ধর্মাবলম্বীরা একত্রিত হয়েছেন চার্চ অব দ্য হোলি ফ্যামিলিতে। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত এই গির্জাটি বর্তমানে বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়স্থল হিসেবেও ব্যবহৃত হচ্ছে। সকল বাধা ও প্রতিকূলতা ছাপিয়ে গাজা এবং পশ্চিম তীরের খ্রিস্টানরা প্রার্থনা ও উৎসবের মধ্য দিয়ে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর