সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ
শাহজাদপুরে বর্ষা মৌসুমে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে রেশমবাড়ি উল্লাপাড়ায় আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার সরকার দ্রুত পুলিশি সেবা নিশ্চিতের নির্দেশ, চরজব্বর ফাঁড়িতে পুলিশ সুপার ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার, ১ হাজার বিঘা জমি দখলের তদন্ত চায় গ্রামবাসী কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন কাজিপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন  গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ সংবাদ সম্মেলনে সুপ্তধারা ঝর্নায় আটকে পড়া বিশ্ববিদ্যালয় ৪ শিক্ষার্থী উদ্ধার সিরাজগঞ্জে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে খেলা দেখার সময় ট্টেনে কাটা পড়ে যুবকের মৃত্যু ডিএফটি ও আইকাও অডিট সামনে রেখে জোর প্রস্তুতি বেবিচকের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চাঁদপুর-১ আসন: জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেয়েছেন হাবিব খান

নিজস্ব প্রতিবেদক: / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬০ চাঁদপুর-১ আসনে জাতীয় পার্টির দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়ন পেলেন জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিব খান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত জাতীয় পার্টির প্যাডে হাবিব খানের নাম উল্লেখ করে চিঠি দিয়েছেন।

চূড়ান্ত প্রার্থী হিসেবে চিঠি পাওয়ায় জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিব খানের অনুসারী জাতীয় পার্টি নেতা-কর্মী, সমর্থকদের মাঝে আনন্দ শুরু হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আনন্দ প্রকাশ করে হাবিব খানকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়েছেন।

জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিব খান করে বলেন, “প্রিয় ২৬০ চাঁদপুর-১ কচুয়াবাসী আমি আপনাদের ভালোবাসার মানুষ হিসাবে আপনাদের সেবা করার সুযোগ চাই। আমি ২৬০ চাঁদপুর-১ কচুয়া আসন থেকেই নির্বাচন করব। সে লক্ষ্যে আমাকে জাতীয় পার্টি থেকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন।”

উল্লেখ্য, ২৬০ চাঁদপুর-১ কচুয়া আসনে জাতীয় পার্টি দলীয় মনোনয়ন চেয়ে বেশ কজন আবেদন করলেও যোগ্য হিসাবে বিবেচনা করে হাবিব খানকে চুড়ান্ত করে মনোনয়নের চিঠি পাঠিয়েছেন জাতীয় পার্টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর