বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ
সিংড়ায় জাতীয় দুর্যোগ দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত আওয়ামী লীগের সাবেক এমপি মহিউদ্দিন মারা গেছেন সিরাজগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকাপ চালক নিহত জয়পুরহাটে চার বছর ধরে পরিত্যক্ত স্বাস্থ্য কেন্দ্র ,সেবা চলছে ইউনিয়ন পরিষদে ঐতিহ্যবাহী মেলায় ঘোড়ার হাটে চমক ‘যুবরাজ’, দাম হাঁকছে ১১ লাখ কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত ‘আমার রাজনৈতিক ক্যারিয়ার একদিনের না, টোকা দিয়ে ফেলার চেষ্টা করো না’ কোনো দলের মানুষের কাছে এ কার্ড প্রাপ্তির পথে বাধা হবে না – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তারেক রহমানের আগমন: জিয়া উদ্যান ও জাতীয় স্মৃতিসৌধে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে জিয়া উদ্যান ও সাভার জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার জুমার নামাজের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সূরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে থাকবেন দলের নেতাকর্মীরা। পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। বৃহস্পতিবার সকালে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে বহনকারী উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে। সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে।

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি। এরপর বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পায়ে মাটি স্পর্শ করেন তারেক।

দুপুর ১২টা ৩৫ মিনিটে তারেক রহমান বিমানবন্দরের সামনে থেকে লাল-সবুজ বাসে ওঠেন। বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান। সেখানে তিনি নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন।

বিকেল পৌনে ৫টার দিকে গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করেন তারেক রহমান। এরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।

রাত সাড়ে ৭টার দিকে হাসপাতাল থেকে বের হন তারেক রহমান। এরপর লাল-সবুজ বাসে চড়ে গাড়িবহর নিয়ে গুলশানের উদ্দেশ্যে রওয়ানা করেন। গুলশানের বাসায় পৌঁছান রাত ৮টা ২৫ মিনিটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর