সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ ফিলিপাইনের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার ফিলিপাইনের কাছে হেরে এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের হুথি হামলার মধ্যেও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অঙ্গীকার সৌদির দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ ‘দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম’: কংগ্রেস ভারতের বিপক্ষে ৩ রানের রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলার দাবি হুতিদের ঢাকা থেকে রিয়াদগামী ৮ ফ্লাইট বাতিল, বিমানের দুটির বিষয়ে জানাবে আজ স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসনিক প্রভাব বিস্তার বরদাশত করা হবে না: চিফ হুইপ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

অনলাইন ডেস্ক: / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
-প্রতীকী ছবি।

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৪৫৮ টাকা পর্যন্ত কমেছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ২২ হাজার ৭২৪ টাকায়। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ দাম কমার তথ্য জানায়।

আজ শুক্রবার থেকে সারাদেশে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে দুই লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৫১ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে এবার স্বর্ণের সঙ্গে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর