সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় ৩২ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার তেল পাচারের অভিযোগ অস্বীকার, তদন্তকে ‘মিথ্যা’ বলল ইরাকি সশস্ত্র গোষ্ঠী পাথরঘাটায় খাল থেকে ১২ ফুট অজগর উদ্ধার গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন : আধুনিক প্রযুক্তিতে সার্বক্ষণিক নজরদারি চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানিয়ে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার দক্ষিণ বিএনপির নতুন নেতৃত্বের ১০ বছর পর আবারো বিট্রিশ দম্পতির সঙ্গে শচীনের সাক্ষাৎ আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর-কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন ব্লাইন্ড এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারাল পাকিস্তান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ট্রাম্পের চাপের মুখে ৮৮ ভিন্নমতাবলম্বীকে মুক্তি দিল ভেনেজুয়েলা

অনলাইন ডেস্ক: / ১৭৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
-ফাইল ছবি।

৮৮ জন ভিন্নমতাবলম্বীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা সরকার। ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোর জয়ের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তারা আটক ছিলেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ৮৮ জন ভিন্নমতাবলম্বীকে মুক্তি দেওয়ার ঘোষণা দেয় ভেনেজুয়েলা সরকার।

২০২৪ সালের ওই নির্বাচনে বিরোধী দল নিরঙ্কুশ জয়ের দাবি করলেও মাদুরো নিজেকে তৃতীয় মেয়াদে বিজয়ী ঘোষণা করেন। এর ফলে দেশজুড়ে ব্যাপক অস্থিরতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালে অন্তত ২৮ জন নিহত হন এবং কর্তৃপক্ষের দমন-পীড়নের মুখে অপ্রাপ্তবয়স্কসহ প্রায় ২ হাজার ৪০০ জনকে গ্রেফতার করা হয়।

সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ২ হাজারেরও বেশি মানুষ মুক্তি পেয়েছেন।

দেশটির কারা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার নতুন করে যে ৮৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে, তারা ‘চরমপন্থী গোষ্ঠীর সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে কারাবন্দি ছিলেন। এর আগে দু’টি মানবাধিকার সংগঠনও অন্তত ৮৭ জন বন্দির মুক্তির খবর নিশ্চিত করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর চাপের মুখে থাকা মাদুরো প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় বড় কোনো মুক্তির পদক্ষেপ। গত ২৫ ডিসেম্বর ‘শান্তি ও সংলাপ ও ন্যায়বিচারের’ প্রতি রাষ্ট্রের অঙ্গীকার হিসেবে ৯৯ জন বন্দিকে মুক্তি দিয়েছিল সরকার।

মূলত ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযানের হুমকির মুখে পড়ে মাদুরো সম্প্রতি কিছুটা নমনীয় মনোভাব দেখাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প সরাসরি মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগ এনেছেন।

গত আগস্ট থেকে ট্রাম্প ভেনেজুয়েলার ওপর চাপ আরও বাড়িয়েছেন। ক্যারিবীয় সাগরে বড় নৌবহর মোতায়েন, মাদকবাহী সন্দেহে বিভিন্ন নৌযানে হামলা, তেলবাহী ট্যাঙ্কার জব্দ এবং ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।

এমনকি এই সপ্তাহে ট্রাম্প জানান, মার্কিন বাহিনী ভেনেজুয়েলার একটি ডকিং এরিয়ায় হামলা চালিয়েছে, যা এই সামরিক অভিযানের প্রথম স্থলভিত্তিক হামলা হিসেবে দেখা হচ্ছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর দাবি, ওই হামলাটি মারাকাইবো বন্দরের একটি কোকেন তৈরির কারখানাকে লক্ষ্য করে চালানো হয়।

তবে ভেনেজুয়েলা শুরু থেকেই অভিযোগ করে আসছে যে দেশটির বিশাল তেল সম্পদ দখল করতেই যুক্তরাষ্ট্র বামপন্থী মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে।

গত সপ্তাহে ট্রাম্প মন্তব্য করেন, মাদুরোর স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে দাঁড়ানোই হবে ‘বুদ্ধিমানের কাজ’।

সূত্র : এএফপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর