বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ
কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ ‘ধুরন্ধর’ সিনেমায় কি আদৌ কোনো গল্প আছে, প্রশ্ন বলিউড নির্মাতার খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন-এভারলাস্টের সমঝোতা আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সুন্দরবনের করমজলে দুর্ঘটনায় কবলিত পর্যটকবাহী জাহাজ; ৪৪ পর্যটক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬



সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনায় পতিত একটি পর্যটকবাহী জাহাজ থেকে ৪৪ জন পর্যটককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ-পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) রাতে যৌথ উদ্ধার অভিযানের মাধ্যমে পর্যটকদের নিরাপদে উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক রবিবার (৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১ জানুয়ারি খুলনা থেকে “Pirates of Sundarban” নামের একটি পর্যটকবাহী জাহাজ ৪৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে ৩ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে করমজল এলাকায় একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে জাহাজটির নিচে ছিদ্র সৃষ্টি হয়। এতে দ্রুত জাহাজে পানি প্রবেশ করতে শুরু করে।

এ সময় জাহাজে থাকা এক পর্যটক তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করলে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে পৃথক দুটি উদ্ধারকারী দল দ্রুত স্পিড বোটযোগে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
উদ্ধার অভিযানে কোস্ট গার্ড ২ জন চীনা নাগরিকসহ নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসে। একই সময়ে নৌ-পুলিশের সহায়তায় বাকি ২০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রম জোরদার থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর