শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ
শতকোটি টাকার চৌহালী-টাঙ্গাইল যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙনে বসত ভিটা বিলীন সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, গৌরী ক্রিম ও মদ জব্দ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৮ জন আটক দুর্গানগর ইউপি কার্যালয়ে ৫ বছর ধরে নেই খাবার পানির টিউবওয়েল ভোগান্তিতে সেবাপ্রার্থীরা কাচ্চি ডাইনের চেয়ারম্যানের বিরুদ্ধে আছে ৫ মামলা,গ্রেফতার না করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাটের প্রতিবাদে হাটিকুমরুলে মানববন্ধন সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে তালগাছের চারা রোপণ ও সচেতনতা সভা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কুড়িগ্রামে ১০ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ২০৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

কুড়িগ্রামে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১০ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ বাদল মিয়া (২৯)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ জহুরুল ইসলাম।

কুড়িগ্রাম সদর থানার এএসআই শওকত আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এনালগ ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে সোমবার (৬ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত বাদল মিয়া ঠাকুরগাঁও জেলার একটি মামলায় (জি আর ৯৭/১৯, রানি সংকল) ১০ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।” পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর