বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন কাজিপুরে নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময়  কাজিপুরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি, তিন জন কে অর্থদণ্ড কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান: মানব পাচারকারী আটক, নারী ও শিশুসহ ৫ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫


কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে এক মানব পাচারকারীকে আটক ও নারী-শিশুসহ পাঁচজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফের হাবিরছড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে চারজন নারী ও এক শিশুসহ মোট পাঁচজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এসময় এক মানব পাচারকারীকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোয়েন্দা সূত্র ও পূর্বে আটককৃত পাচারকারীদের দেওয়া তথ্যে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে জিম্মি করে রাখা হয়েছিল।

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারচক্রের সদস্যরা উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরির প্রলোভন এবং অল্প খরচে বিদেশ পাঠানোর আশ্বাস দিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের প্রলুব্ধ করে। পরবর্তীতে তাদের টেকনাফের পাহাড়ি এলাকায় এনে জিম্মি করে রাখে।

এছাড়া পাচারকারীরা সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে বোটযোগে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল। আটক ব্যক্তিরা আরও জানান, জিম্মি অবস্থায় তাদের ওপর নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হচ্ছিল।

কোস্ট গার্ড জানায়, আটককৃত পাচারকারী ও উদ্ধারকৃত ব্যক্তিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর