রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আনসার ভিডিপি একাডেমিতে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শীতার্তদের পাশে বিজিবি: ঢাকায় ৮০০ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬



শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১১ জানুয়ারি) সকালে বিজিবির উদ্যোগে রাজধানীর নবাবগঞ্জ পার্কসংলগ্ন এলাকায় বসবাসরত ৮০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঢাকা ব্যাটালিয়নের (২৬ বিজিবি) ব্যবস্থাপনায় শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতাল, ঢাকা, ফোর্স সাপোর্ট উইং, ঢাকা, ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এবং আইসিটি ব্যাটালিয়নের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর সদর দপ্তর, ঢাকার সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। তিনি শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

এ সময় ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহবুব, আইসিটি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান, শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালের উপ-অধিনায়ক মেজর মো. কামরুল হাসানসহ বিজিবির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অংশ নেন।

শীতবস্ত্র বিতরণকালে সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে বিজিবি মানবিক দায়িত্ব পালন করে আসছে। শীতের তীব্রতা বৃদ্ধির কারণে অসহায় মানুষ কষ্ট পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিজিবি সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর