রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ
ভোলার অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩ জেলে আটক এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে রাঙ্গা বাহিনীর প্রধান আটক

নিজস্ব প্রতিবেদক: / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫



সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (২৬ অক্টোবর ) সকালে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—রাঙ্গা বাহিনীর সদস্যরা কালাবগি এলাকায় অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলার সদস্যরা সকালে অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে বাহিনীর প্রধান নজরুল শেখকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটক নজরুল শেখ (৪৮) বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে রাঙ্গা বাহিনী নিয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। গত ৩১ জুলাই ২০২৫ তারিখে রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি ও বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি পাঠায়। এরপর থেকেই বাহিনীটিকে ধরতে অভিযান চালায় কোস্ট গার্ড।

এর আগে গত ১২ সেপ্টেম্বর একই বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয় এবং জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়েছিল।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ডাকাত নজরুল শেখের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর