বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ
আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত কাজিপুরে ৩৬ বছর আগে জমি বিক্রি করে আবার জোরপূর্বক দখলের অভিযোগ সরকার ও বিরোধী দলীয় এমপি সবার নির্বাচনি এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী কাজিপুরে জব্দকৃত সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি বিশ্বকাপের আগে মেসিদের নিরাপত্তা গাফিলতি, ফাঁস হলো খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২৭

নিজস্ব প্রতিবেদকঃ / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রবিবার (১১ জানুয়ারি ) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো,জাবেদুল ইসলাম চৌধুরী (২৮), নুর ইসলাম (৫০), নুরুজ্জামান (৩২), লিটন (১৮),
কাল্লু (৪৫), সানজু (২৫), রবিউল ইসলাম (২৮), সনু (২৮), সানজু (২৩), জাহাঙ্গীর (৩৮),
ইব্রাহিম (২৪), আবুল কালাম (৩৪), লিটন ওরফে টাকলু মিঠুন (৩৫) ও রবিন (২৪)। এদের মধ্যে মাদক ও বিস্ফোরক আইনে ২ জন, প্রতারণা মামলায় ১ জন, পুলিশ আক্রান্ত ১ জন, পরোয়ানা ৫ জন,বিভিন্ন আইনে ৪ জন,অন্যান্য মামলায় ১ জন। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি ৫০০ গাঁজা, ৮০০ গ্রাম গান পাউডার, বিক্রয় লব্ধ অর্থ ৮,৪০০/,
১ টি ফ্রিজিং কাভার্ড ভ্যান যাহার রেজি :নং ঢাকা মেট্রো- শ-১৪-১১৫৯ উদ্ধার করা হয়।

একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১৩ জনকে গ্রেফতার করা হয়।

আদাবর থানা এলাকায় গ্রেফতাররাকৃতরা হলো,মো. রাসেল (৩০), মো. আল আমিন (৩২), মো. মঞ্জু (৪৫), মো. নয়ন (২২), মো. দুলাল (৩২), মো. জাহাঙ্গীর (৩০), মো. মিজানুর রহমান (৩২), মো. মেহেদী হাসান হৃদয় (২৪), মো. আবুল কালাম আজাদ (৪২), মো. শফিকুল ইসলাম (৩৩), মো. সাদেকুল ইসলাম (২৩), মো. মুসা মোল্লা শান্ত (২২) ও বেলাল হোসেন বাধন (২৫)।

ডিসি মো.ইবনে মিজান বলেন,বুধবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ২৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর