সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
এবার মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক তাড়াশে খানকা শরীফের জমিতে নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ; আহত-৩ রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৪ ককটেল বিস্ফোরণ-বাসে অগ্নিকাণ্ড: একটি গ্রুপ নাশকতা ও জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে কাজগুলো করছে: ডিসি শাহজালাল বিমানবন্দরে ই-সিগারেটসহ ৩২ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রুশ হামলায় একদিনেই ১২২৫ ইউক্রেনীয় সেনা হতাহত

অনলাইন ডেস্ক: / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের গত ২৪ ঘণ্টায় বিভিন্ন রণক্ষেত্রে সংঘর্ষে ইউক্রেনীয় বাহিনীর আনুমানিক ১ হাজার ২২৫ জন সেনা নিহত বা আহত হয়েছে। রুশ বাহিনীর উত্তর ব্যাটেলগ্রুপের দায়িত্বপ্রাপ্ত এলাকায় ১৯৫ জন, পশ্চিম ব্যাটেলগ্রুপের এলাকায় ২০০ জন, দক্ষিণ ব্যাটেলগ্রুপের এলাকায় ১৬৫ জন, সেন্টার বা মধ্য ব্যাটেলগ্রুপের এলাকায় ৩৪৫ জনের বেশি, পূর্ব ব্যাটেলগ্রুপের এলাকায় ২৮৫ জন এবং দনেপ্র ব্যাটেলগ্রুপের দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রায় ৩৫ জন ইউক্রেনীয় সৈন্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, রাতের বেলা রুশ সশস্ত্র বাহিনী ওডেসা অঞ্চলের ভেলিকায়া বাল্কায় অবস্থিত একটি লজিস্টিক সেন্টারে ড্রোন দিয়ে সুসংহত হামলা চালিয়েছে। ওডেসা অঞ্চলের এই কেন্দ্রটিতে বিদেশ থেকে আসা সামরিক মালামাল ও রসদ মজুত এবং বিতরণ করা হতো। ওডেসা অঞ্চলের পাশাপাশি বন্দর এবং ইউক্রেনীয় বাহিনীর ব্যবহৃত নৌযানকেও হামলার লক্ষ্যবস্তু করা হয়।

ওডেসার চেরনোমোরস্ক বন্দরে একটি ড্রাই কার্গো জাহাজ এবং একটি রো-রো ফেরিতে আঘাত হানা হয়েছে, যেগুলো ইউক্রেনীয় সামরিক বাহিনীর জন্য আনা মালামাল সরবরাহ করেছিল। একই সাথে ইউরোপীয় দেশগুলো থেকে আসা সামরিক সহায়তা ও মালামাল পরিবহনে ব্যবহৃত ইউক্রেনের পশ্চিমাঞ্চলের রেলপথ অবকাঠামোতেও হামলা অব্যাহত রাখা হয়েছে।

অন্যদিকে রাতভর রাশিয়া জুড়ে পরিচালনা করা ইউক্রেনীয় ড্রোন হামলার চেষ্টাও ব্যর্থ করেছে দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে ওরিওল, বেলগোরোদ, ভোরোনেজ, তুলা, তামবভ, ব্রায়ানস্ক, রস্তোভ, কুরস্ক, লিপেৎস্ক, রিয়াজান, সারাতোভ, সামারা, কালুগা, উলিয়ানোভস্ক অঞ্চল, তাতারস্তান, ক্রিমিয়া এবং কৃষ্ণসাগরের ওপর মোট ২২২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, এ পর্যন্ত রাশিয়া ইউক্রেনের মোট ৬৭৪টি যুদ্ধবিমান, ২৮৪টি হেলিকপ্টার, ২ লাখ ৩৬ হাজার ৫৮৯টি ড্রোন, ৬৭২টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ৩০ হাজার ৯৩০টি ট্যাঙ্ক ও অন্যান্য সাঁজোয়া যুদ্ধযান, ১৭৭৭টি মাল্টিপল রকেট লাঞ্চার, ৩৬ হাজার ৪৬৩টি ফিল্ড আর্টিলারি ও মর্টার এবং ৭১,৯৬০টি বিশেষ সামরিক যানবাহন ধ্বংসের তথ্য উল্লেখ করেছে।

সূত্র: তাস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর