বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ
আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত কাজিপুরে ৩৬ বছর আগে জমি বিক্রি করে আবার জোরপূর্বক দখলের অভিযোগ সরকার ও বিরোধী দলীয় এমপি সবার নির্বাচনি এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী কাজিপুরে জব্দকৃত সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি বিশ্বকাপের আগে মেসিদের নিরাপত্তা গাফিলতি, ফাঁস হলো খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিজয়নগরে গাঁজাসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকাল  উপজেলার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর (বাইশ কলোনী) এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী স্বপন মিয়ার বসত বাড়ী হইতে ৭০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কাশিনগর এলাকার মৃত মন্তু মিয়ার ছেলে স্বপন মিয়া (২৩), আখাউড়া উপজেলার রামধননগর ভূঁইয়া বাড়ী এলাকার মৃত সুলেমান ভুঁইয়ার ছেলে লোকমান ভূঁইয়া (৪০)।
এছাড়াও অভিযান চলাকালে কৌশলে পালিয়ে যায় কাশিনগর পশ্চিমপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে লিটন মিয়া প্রকাশ জামাই লিটন (৪৭), মৃত মলাই মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৮), নলগড়িয়া এলাকার মৃত জালাল মিয়ার ছেলে জাহাঙ্গীর (৪০), আব্দুস সাত্তারের ছেলে ইউসুফ মিয়া (৪০), সাদ্দাম মিয়া (৩০)সহ আরো কয়েকজন।

বিষয়টি নিশ্চিত করেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর