বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ছিনতাইকারীদের কাছে বিক্রির জন্য রাখা ছিল ১০৫ সুইচ গিয়ার,গ্রেফতার ১ সলঙ্গায় মাদক, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার সোনতলায় পানসি নৌকাবাইচে দুই নৌকার বাইছালদের সংঘর্ষ, আহত প্রায় ৩০ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদকের পক্ষ হতে ড. এম এ মুহিতের জন্মদিন উদযাপন এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় রাজশাহীতে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪ রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

টেকনাফে ৭৫ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬



কক্সবাজারের টেকনাফে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) দুপুরে টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১টার দিকে সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় সিএনজিটির ভেতর থেকে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ সিএনজিতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।

এ বিষয়ে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা এবং আটককৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর