মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ
দৌড়ে রাস্তা পার হতে গিয়ে জিয়ানগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে  মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা  শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যাত্রাবাড়ীতে যুবকের পেটে মিলল ২ হাজার ৪৩৫ ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে আনুমানিক ৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যমানের ২ হাজার ৪৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃত আসামির নাম–মো. মাসুদ রানা।

শনিবার(১৭ জানুয়ারি) র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল শুক্রবার(১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘জেদ্দা এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস থেকে কৌশলে নেমে পালানোর চেষ্টা করলে মো. মাসুদ রানা নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি বিশেষ পদ্ধতিতে ইয়াবা ট্যাবলেট সেবন করে পেটের ভেতরে বহন করছিলেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এক্স-রে করানো হলে তার পেটের ভেতরে বস্তু সদৃশ কিছু দেখা যায়।

পরবর্তীতে শনিবার সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে ঔষধ প্রয়োগের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে মলত্যাগ করিয়ে সাদা পলিথিনে মোড়ানো ৪৯টি পোটলায় রাখা মোট ২ হাজার ৪৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৩০ হাজার ৫০০ টাকা।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর