বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ
বিদ্যুৎ সংকটে এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা আওয়ামী দোসর হয়েও নিয়মবহির্ভূত ভাবে ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ,নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেফতার ১ মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন নিয়ে সমালোচনার ঝড় ইরানের ড্রোন যেভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে লাশ চুরির ভয়ে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে বিএনপি নেতার পানি ও বিস্কুট বিতরণ গোপালগঞ্জে ৩ অবৈধ ইট ভাটা বন্ধ করল পরিবেশ অধিদফতর মানবিক বিবেচনায় সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হাসপাতাল থেকে বাসায় ফজলুর রহমান বাবু

অনলাইন ডেস্ক: / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
-ফজলুর রহমান বাবু।

চলচ্চিত্র ও নাটকের গুণী অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সপ্তাহের বেশি সময় রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষে মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় বাসায় ফিরেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ-এর সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। অপু জানান, গত মাসের ১৬ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বাবু। পরে তাকে গুলশানের আরেকটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে।

রাশেদ মামুন অপু আরও জানান, কর্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে গত ১৯ তারিখ সফলভাবে তার হার্টে বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে বাসায় ফিরলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আগের চেয়ে ফজলুর রহমান বাবু  ভালো আছেন এবং সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

ফজলুর রহমান বাবু দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্র, নাটক ও গানে দর্শক-শ্রোতাকে মুগ্ধ করেছেন তিনি।  ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা ১৯৯১ সালে কাজী নজরুল ইসলামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মৃত্যুক্ষুধা’ নাটকের মাধ্যমে টিভি নাটকে আত্মপ্রকাশ করেন। ২০০০ সালে ‘বিহঙ্গ’ চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু।

অভিনয়জীবনে তিনি উপহার দিয়েছেন ‘মনপুরা’, ‘অজ্ঞাতনামা’, ‘স্বপ্নজাল’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’র মতো প্রশংসিত চলচ্চিত্র। বর্তমানে ওটিটিতেও কাজ করছেন তিনি। অসুস্থ হওয়ার আগে ঈদের নাটক ও টেলিছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন বাবু। ঈদে তাঁর একাধিক নাটক ও টেলিছবি প্রচারিত হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ওসিডি’, যা নির্মাণ করেছেন সৌকর্য ঘোষাল। কলকাতায় তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘সিতারা’, যা বিখ্যাত লেখক আবুল বাশারের উপন্যাস ‘ভোরের প্রসূতি’ অবলম্বনে নির্মিত। এছাড়া কলকাতায় ‘কালান্তর’ নামের আরো একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দেশে তাঁর অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর