বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শিকারির পাতা ফাঁদে আটকে পড়া চিত্রা হরিণ উদ্ধার

মোংলা প্রতিনিধি: / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

সুন্দরবনে শিকারির পাতা ফাঁদে আটকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করেছেন বন প্রহরীরা। এরপর আবার সেটি বনে ছেড়ে দেওয়া হয়েছে।

রবিবার সকালে সুন্দরবনের জোংড়া টহল ফাঁড়ি সংলগ্ন বনে টহল দেওয়ার সময় প্রহরীরা হরিণটি দেখেন। সেটি সিঙ্গেল মালা ফাঁদে আটকা পড়েছিল। ভাগ্যক্রমে হরিণটি জীবিত উদ্ধারে সক্ষম হন তারা।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, বন বিভাগের জোংড়া টহল ফাঁড়িতে কর্মরত স্টাফরা টহল দেওয়ার সময় হরিণটি দেখেন। সেটি ফাঁদে আটকে মরণযন্ত্রণা ভোগ করছিল। পরে তারা হরিণটিকে উদ্ধার করে ছেড়ে দেয়। ওই ঘটনার পর এলাকাটির আশপাশে তল্লাশি চালিয়ে আরও ১০টি সিঙ্গেল মালা ফাঁদ এবং ৪ টি সিটকা ফাঁদ উদ্ধার করে বন কর্মীর।

বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী আরও বলেন, সুন্দরবনে প্রতিনিয়ত ফুট-প্যাট্রল করে হরিণের ফাঁদ অপসারণ করার বিকল্প নেই। হরিণ শিকার কমানোর এটিই কার্যকর উপায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর