বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ফেসবুকে মিথ্যা, মানহানিকর পোস্ট বিএনপি নেতার মামলা, সমন জারি সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ বিমানের কর্মকর্তার সহায়তায় নেপালের বোর্ডিংপাসে ইতালি যাত্রা, ধরা পড়ল জাল ভিসার চক্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বেগমগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ জাইল্লা জহির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫



নোয়াখালীর বেগমগঞ্জে র‌্যাব-১১, সিপিসি-৩ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি মো. জহির হোসেন ওরফে জাইল্লা জহির (৩৪) গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৫টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

রবিবার(২৬ অক্টোবর) রাতে বেগমগঞ্জ উপজেলার ৮নং বেগমগঞ্জ ইউনিয়নের আমানতপুর তপাদার বাজার সংলগ্ন বাইতুল আমান জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কর্মকার।

তিনি জানান,ফেনী থেকে যমুনা ডিলাক্স পরিবহনে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বেগমগঞ্জ হয়ে লক্ষ্মীপুরে যাচ্ছিলেন জহির। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ দল বাসটি তল্লাশি করে তাকে আটক করে।

তল্লাশির সময় তার পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে ১০টি ছোট প্যাকেটে বিশেষভাবে মোড়ানো ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, জহির দীর্ঘদিন ধরে নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে দুই জেলার বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর