বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কুড়িগ্রামে ইউনিসেফ এর অর্থায়নে ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ কর্মশালার সমাপণী

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ১৭০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫


শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী সংলগ্ন মাদারতেরেজা স্কুল প্রাঙ্গণে ইউনিসেফ এর অর্থায়নে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ২৫ থেকে ২৭ অক্টোবর মোট ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণে ১ম দিনে উপস্থিত ছিলেন উপ-পরিচালক ইসলামী ফাউন্ডেশন আব্দুর রাজ্জাক রনি, ২য় দিনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সমাজসেবার উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির এবং সমাপণী দিনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ সোহেলী পারভীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আজিজুল হক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার প্রেরণা চিসিম প্রমূখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষ্ণপুর সরকারপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম নাজমুল ইসলাম, ভোকেশনাল জামে মসজিদের খতিব মকবুল হোসাইন, নানকার জামে মসজিদের খতিব রাইসুল ইসলাম, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর রোকন-উদ-দৌলাসহ আরো অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলেটেটর বাবুল চন্দ্র রায়, সাগর ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালাতে কুড়িগ্রাম সদরের ৮টি ইউনিয়ন ও পৌরসভার ২০ জন ইমাম অংশগ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর