মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বিএনপির মিছিলে জামায়াতের হামলা, উপজেলা বিএনপির সম্পাদক গুরুতর আহত সিরাজগঞ্জে ট্রাক প্রতীকের প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ বগুড়া-৫ আসনে নির্বাচনি উত্তাপ: মাঠ দখলে বিএনপি-জামায়াতের বিশাল শোডাউন চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার আহ্বান, ৪৮ ঘণ্টা পরও এক মঞ্চে আনতে ব্যর্থ সানারপাড় পাবলিক স্কুলে জমজমাট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত উল্লাপাড়ায় শেষ নির্বাচনী জনসভায় ধানের শীষে ভোট চাইলেন এম আকবর আলী ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন : আমিনুল হক নির্বাচনী নিরাপত্তা জোরদারে র‌্যাব-৪ এর মোটরসাইকেল পেট্রোলিং ও টহল মহড়া নির্বাচনে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে: মহাপরিচালক আনসার মহাপরিচালক: সন্ত্রাসীদের কোনো ধরনের চাপ বা হুমকিতে ভয় পাওয়া যাবে না’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যুক্তরাষ্ট্রের ভল্ট থেকে ১,২৩৬ টন স্বর্ণ প্রত্যাহারের আহ্বান জার্মান অর্থনীতিবিদদের

অনলাইন ডেস্ক: / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
-প্রতীকী ছবি।

নিউইয়র্কে ফেডারেল রিজার্ভের ভল্টে সংরক্ষিত রয়েছে জার্মানির প্রায় ১৬৪ বিলিয়ন ইউরো মূল্যের মোট ১,২৩৬ টন স্বর্ণ। যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের তথা ট্রান্সআটলান্টিক সম্পর্কের সাম্প্রতিক পরিবর্তনে এবং ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত আচরণের প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রের ভল্টে সংরক্ষিত জার্মানির বিপুল পরিমাণ স্বর্ণ দেশে ফিরিয়ে আনার আহ্বান জোরালো হচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের পর জার্মানির কাছেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাতীয় স্বর্ণভাণ্ডার রয়েছে। এর মধ্যে প্রায় ১৬৪ বিলিয়ন ইউরো মূল্যের মোট ১,২৩৬ টন স্বর্ণ নিউইয়র্কে ফেডারেল রিজার্ভের ভল্টে সংরক্ষিত আছে। জার্মানির কেন্দ্রীয় ব্যাংক ডয়চে বুন্ডেসব্যাংকের সাবেক প্রধান গবেষক ও প্রখ্যাত অর্থনীতিবিদ ইমানুয়েল মোঁখ বর্তমান ট্রাম্প প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রে স্বর্ণ রাখা “অতিরিক্ত ঝুঁকিপূর্ণ” উল্লেখ করে তা দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

জার্মানির অর্থনৈতিক দৈনিক হান্ডেলসব্লাটকে তিনি বলেন, “বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে এত বেশি স্বর্ণ রাখা ঝুঁকিপূর্ণ বলে মনে হয়। যুক্তরাষ্ট্রের ওপর কৌশলগত নির্ভরতা কমানোর স্বার্থে বুন্ডেসব্যাংকের উচিত স্বর্ণ দেশে ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।”

যদিও জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের নেতৃত্বাধীন জোট সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস সম্প্রতি বলেছেন, এই মুহূর্তে স্বর্ণভাণ্ডার প্রত্যাহারের বিষয়টি সরকারের বিবেচনায় নেই।

তবে মোঁখ একা নন। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের ওপর কৌশলগত নির্ভরতা কমানোর যে প্রচেষ্টা ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি জার্মানি করছে, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই অনেক অর্থনীতিবিদ ও আর্থিক বিশেষজ্ঞ এমন পদক্ষেপের পক্ষে মত দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর