বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি ৪শ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান তিন সহযোগীসহ নারায়ণগঞ্জের ‘কুত্তা শ্রাবণ’ গ্রেফতার,বিদেশি পিস্তল ও রামদা উদ্ধার সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার ৮২ লাখ টাকা দুর্নীতির মামলায় শিক্ষক হাসান ইমামের সাজা দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতি, পিপিএম পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম হিলচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযোগের পাহাড়, তদন্তের দাবি উল্লাপাড়ায় এক বৃদ্ধার লাশ উদ্ধার চট্রগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের তেমন সুযোগ নেই’ সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর রহমান বরখাস্ত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

স্ত্রীকে পিটিয়ে ঘরে আটকে রাখায় গৃহবধূর মৃত্যু: স্বামী আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ২৪৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫


বগুড়ার শেরপুর উপজেলায় স্ত্রীকে মারধর করে ঘরে আটকে রাখার তিন দিন পর খালেদা খাতুন (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিলনকে আটক করেছে শেরপুর থানা পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সকালে পৌর শহরের উত্তর সাহাপাড়া কালিতলা এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিলন একজন চা বিক্রেতা। পারিবারিক কলহের জেরে তিনি প্রায়ই স্ত্রী খালেদা খাতুনকে মারধর করতেন এবং ঘরের মধ্যে আটকে রাখতেন। গত শনিবার, ২৫ অক্টোবর রাতেও পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধর করেন মিলন এবং তাকে ঘরের মধ্যে আটকে রাখেন। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে খালেদা খাতুন বমি করতে শুরু করলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। ভোরে প্রতিবেশীদের সহযোগিতায় খালেদা খাতুনকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর খালেদার মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনা হলে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে অভিযুক্ত স্বামী মিলন বলেন, গত শনিবার, ২৫ অক্টোবর রাতেও পারিবারিক কলহের জেরে তাকে দুটি চর মেরেছিলাম। এরপর সে সুস্থ্য ছিল। হঠাৎ করে রাত দেড়টার দিকে অসুস্থ্য হয়ে পড়লে ভোরের দিকে হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসক মৃত ঘোষনা করে। তবে আটক করে রাখার বিষয়ে তিনি বলেন, সে বাড়ি আর ঘরের মধ্যেই সবসময় থাকে তাকে আটকে রাখিনি।

ঘটনার বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, মিলন তার স্ত্রী খালেদা খাতুনকে মারধর করে ঘরে আটকে রাখায় খালেদার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় অভিযুক্ত স্বামী মিলনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর