বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর মডেল থানা পুলিশের অভিযান, গ্রেফতার ৪১ ভুয়া পরিচয়ে পাসপোর্টের চেষ্টা, নারায়ণগঞ্জে রোহিঙ্গা আটক জামিনে বের হয়েই ফের ইয়াবা ব্যবসা সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রধানমন্ত্রী-মন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি করে তদবির, চাকরিচ্যুত ইঞ্জিনিয়ারসহ গ্রেফতার ঢাকায় মোতায়েন হচ্ছে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক: ডিবি প্রধান নতুন বিতর্কের জন্ম দিল এআই টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইরানে সম্ভাব্য হামলা: সৌদি-ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের বৈঠক

নিজস্ব প্রতিবেদক / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের দ্বারপ্রান্তে পৌঁছেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানকে লক্ষ্য করে বড় ধরনের হামলার পরিকল্পনা বিবেচনা করছেন। এমন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য ইসরায়েল ও সৌদি আরবের শীর্ষ প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা চলতি সপ্তাহেই ওয়াশিংটনে উপস্থিত হয়েছেন।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও এক্সিওস জানিয়েছে, ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল শলোমি বিন্ডার গত মঙ্গল ও বুধবার পেন্টাগন, সিআইএ এবং হোয়াইট হাউসের নীতি-নির্ধারকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। এসব বৈঠকে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুগুলোর গোয়েন্দা তথ্য মার্কিন প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানও বৃহস্পতিবার ওয়াশিংটনে পৌঁছেছেন। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। সৌদি আরব এই সংকটে সরাসরি যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে উত্তেজনা কমানোর চেষ্টা করেছে। রিয়াদ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার কাজ চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর