মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে সেবা প্রদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে – জনপ্রশাসন উপদেষ্টা গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় কাল এনসিপির শক্তি প্রদর্শন, আসছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, নাটোর: / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী প্রফেসর জার্জিস কাদির বাবু (শাপলা কলি)–এর পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিংড়া বাসস্ট্যান্ডে তাঁর পক্ষে নির্বাচনী পথযাত্রায় অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখপাত্র ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

বিষয়টি নিশ্চিত করে এনসিপি নেতা ফয়সাল আহমেদ জানান, সকাল ১০টায় সিংড়া বাসস্ট্যান্ডে পথযাত্রাটি অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ পথযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের কাছে জোট প্রার্থী প্রফেসর জার্জিস কাদির বাবুর বার্তা পৌঁছে দেওয়া হবে এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

ইতিমধ্যে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার একটি ফেসবুক পোষ্টে লিখেছেন, আগামীকাল সকাল ১০ টায় থাকছি নাটোর সিংড়া বাস স্ট্যান্ডে নির্বাচনী পদযাত্রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর