শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন প্রায় ২১ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদককারবারি মিয়ানমারে পাচারের সময় ১৫ লাখ টাকার ডিএপি সার জব্দ, আটক ২৩ রাজশাহীতে ৫ আগস্টে প্রকাশ্যে গুলি ছোড়া সুটার সাফির বিরুদ্ধে অজ্ঞাত কারণে হয়নি হত্যা মামলা! কামারখন্দে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্ভোদন করলেনঃকায়েস কামারখন্দে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন,  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট জয়পুরহাটে তিন খাদ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ-সমাবেশ গ্যাস সংকট নিয়ে দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পাবনায় সপ্তাহব্যাপী ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র সমাপনী অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : / ২১৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

পাবনা জেলার ১৯৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে “হৃদয়ে পাবনা” ও “বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম” আয়োজিত সপ্তাহব্যাপী ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র সমাপনী অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য,পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও ঢাকাস্থ পাবনা সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব।
হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, রানা ইকোপার্ক এন্ড পিকনিক স্পট এর ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন।
স্বাগত বক্তব্য দেন দৈনিক খবর বাংলার সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডা. আব্দুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণ সাহিত্য পরিষদের সভাপতি আলমগীর কবির হৃদয়।
পাবনা মুক্তমঞ্চে ৬দিন ব্যাপী অনুষ্ঠিত পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও লোক নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর