শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ
শীঘ্রই “তিস্তা মেগা প্রকল্প” বাস্তবায়ন করা হবে : পানি সম্পদ মন্ত্রী অসহায় ও দুঃস্থদের মাঝে বিভিন্ন উপকরণ তুলে দেন সাংসদ আবু সাইদ চাঁদ হানাইল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল রেজাউল কাদিরের কু-কর্মের আমলনামা ফাঁস পল্লী বিদ্যুৎ বিভাগের অবহেলায় শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু হৃদরোগ হাসপাতালে মোবাইল চুরির চেষ্টা,আনসারের হাতে আটক যুবক সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে রায়পুর জংশনের দাবিতে মানববন্ধন পেট্রোল-ডিজেলের বড় মূল্য হ্রাস পাকিস্তানে নেইমারের ফেরার দিনক্ষণ জানালেন কোচ আনচেলত্তি নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফায় আলোচনার ঘোষণা যুক্তরাষ্ট্রের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

স্মৃতিশক্তি বাড়াতে আখরোটের কার্যকারিতা

অনলাইন ডেস্ক: / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

স্মৃতিশক্তি ভালো রাখতে খাদ্যাভ্যাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক খাবারের মধ্যে আখরোট মস্তিষ্কের জন্য বিশেষ উপকারী বলে। আখরোটে থাকা ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করতে পারে। ওমেগা থ্রি মস্তিষ্কের কার্যকারিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এটি স্মৃতিশক্তি এবং ঘনত্ব বাড়াতেতেও সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক স্মৃতিশক্তি বাড়াতে আখরোটের কার্যকারিতা-

মস্তিষ্কের পুষ্টি জোগায়

আখরোটে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কোষকে সক্রিয় রাখে। এটি স্নায়ুকোষের সংযোগ শক্তিশালী করে, ফলে মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পায়।

মনোযোগ ধরে রাখতে সহায়তা করে

নিয়মিত আখরোট খেলে দীর্ঘ সময় কাজে মনোযোগ ধরে রাখা সহজ হয়। মানসিক ক্লান্তিও তুলনামূলক কম অনুভূত হয়।

মানসিক চাপ কমায়

আখরোটে থাকা ভিটামিন ই ও বি-কমপ্লেক্স মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সহায়তা করে। চাপ কমলে স্মৃতিশক্তি স্বাভাবিকভাবেই ভালো থাকে।

স্মৃতিভ্রংশের ঝুঁকি কমায়

আখরোটের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান মস্তিষ্কের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। ফলে বয়সজনিত স্মৃতিভ্রংশের ঝুঁকি হ্রাস পায়।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে খালি পেটে ২-৩টি আখরোট পানিতে ভিজিয়ে খাওয়া সবচেয়ে উপকারী। এতে শরীর সহজে পুষ্টি গ্রহণ করতে পারে।

তবে আখরোট উপকারী হলেও এতে ক্যালোরি বেশি। তাই অতিরিক্ত না খেয়ে নির্দিষ্ট পরিমাণে গ্রহণ করাই স্বাস্থ্যসম্মত।

সূত্র : আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর