শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৭ বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যা; সঞ্চিত টাকা লুট করতেই নির্মম নির্যাতন করা হয় উল্লাপাড়া মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২ ডিবিটি বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন মোহাম্মদপুরে ৬২০ কেজি চোরাই তামার তার জব্দ, গ্রেফতার ২ খাগড়াছড়িতে পানিবন্দী মানুষের উদ্ধার ও ত্রাণে হিল আনসার-ভিডিপির নিরলস ভূমিকা সিরাজগঞ্জে দুই দিন পর যুবকের রক্তাক্ত মরদেহ লাশ উদ্ধার বছরে সাড়ে ৬ কোটি চকোলেট সাবাড় করেন এমিরেটসের যাত্রীরা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

২০২৮ সালের নির্বাচনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদে লড়বেন না ট্রাম্প

অনলাইন ডেস্ক: / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
- ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ জানিয়েছেন, ২০২৮ সালের মার্কিন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ট্রাম্পের সমর্থকদের অনেকে মনে করেন, এই ঘোষণার ফলে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তার হোয়াইট হাউসে থাকা সহজতর হবে।

ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদ দুই মেয়াদে সীমাবদ্ধ। ট্রাম্প গত জানুয়ারিতে নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন।

তবে ট্রাম্পের কিছু সমর্থক পরামর্শ দিয়েছেন, রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি ক্ষমতায় থাকতে পারবেন। ২০২৮ সালের নভেম্বরে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না জানতে চাইলে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের বলেন, তিনি চাইলে তা করার অনুমতি পাবেন।

তবে তিনি বলেন, আমি এটা করবো না। আমার মনে হয় এই সিদ্ধান্তই ভালো হবে। এটা (ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন) করা ঠিক হবে না।

ট্রাম্প ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন। তিনি প্রায় সময়ই বলেন, তার সমর্থকরা সাংবিধানিক বিধিনিষেধ সত্ত্বেও তাকে এবারের মেয়াদ শেষেও ক্ষমতায় দেখতে চান।

৭৯ বছর বয়সী এই ধনকুবের সম্প্রতি ওভাল অফিসের একটি ডেস্কে ‘ট্রাম্প ২০২৮’ স্লোগান সম্বলিত লাল টুপি প্রদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর